About Alekjan Memorial High School & College

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের কেন্দ্রে অবস্থিত আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি একটি আলোকবর্তিকা, যা এই এলাকার মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করেছে প্রজন্মের পর প্রজন্ম। প্রতিষ্ঠানটির নামাঙ্কিত আলেকজান বিবি ছিলেন গাজী বংশের পূর্বপুরুষ জনাব হাজী চেরাগ আলী এর সহধর্মিণী।  উল্লেখ্য, হাজী চেরাগ আলী ১৯৪৯ সালে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা শরীফে ইন্তেকাল করেন এবং আলেকজান বিবি ১৯৬৫ সালের ১ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তাদের কনিষ্ঠ পুত্র জনাব আব্দুল গফুর তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগে কর্মরত ছিলেন।  তিনি ১৯৫৭ সালে বৃহত্তর দূর্গাপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এবং পরবর্তীকালে একাধিকবার উত্তর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময়ে এই অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছিল চরম অভাব; উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ছিল হাতে গোনা। এই প্রেক্ষাপটে শিক্ষার প্রয়োজনীয়তা গভীরভাবে অনুধাবন করে জনাব আব্দুল গফুর ১৯৭৭ সালে তাঁর শ্রদ্ধেয় মাতার নামে “আলেকজান মেমোরিয়েল হাই স্কুল” প্রতিষ্ঠা করেন এবং নিজেই এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  প্রতিষ্ঠার…

Message From The Chairman

আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি আমাদের সবার দায়িত্ব ও গর্বের প্রতীক। আজকের শিক্ষার্থীই আগামী দিনের দেশ-নির্মাতা, তাই তাদের জন্য অনুপ্রেরণামূলক ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাঁদের, যাদের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আজকের অবস্থানে এসেছে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে সাপ্তাহিক শৃঙ্খলা ও নৈতিকতা সেশন চালু হয়েছে। শতভাগ কৃতকার্যতার লক্ষ্যে সাপ্তাহিক ক্লাসটেস্ট, রুটিন উন্নয়ন, অতিরিক্ত ক্লাস এবং শিক্ষক দ্বারা বাসা ভিজিট চালু করা হয়েছে, যাতে উপস্থিতি ও ফলাফল উন্নত হয়। জবাবদিহিতা নিশ্চিত করতে মাসিক প্রতিবেদন, পাঠ পরিকল্পনা জমা ও উপস্থিতি মনিটরিং চালু হয়েছে। আর্থিক স্বচ্ছতার জন্য ধাপে ধাপে সব লেনদেন, এমনকি ফি আদায়ও অনলাইন ব্যাংকিংয়ে আনা হচ্ছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের যৌথ প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও আধুনিক ও অনুকরণীয় হবে। মহান আল্লাহ্‌ আমাদের এই প্রয়াস কবুল করুন। আমীন   Read More

vc_image
Dr. A. Mazharul Haque
Chairman
vc_image
পিযুষ কান্তি সরকার
Principal

Message From The Principal

সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা। ব্যাপক অর্থে প্রত্যক্ষিত জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন। স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীর একত্রিত কার্যে শিক্ষার মূল লক্ষ্য পূরণ হয়। শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ ও অর্থনৈতিক প্রয়োজনীয় বিকাশ সাধিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন এক পাঠাগার যেখানে শিক্ষার্থী পাঠ্য বই গ্রহণ করে এবং পাঠ্যবইয়ের নির্ধারিত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করে। আমাদের বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও লক্ষ্যও সামনের রেখেই পরিচালিত হয়। শিক্ষার্থীর সুশিক্ষা লাভের ক্ষেত্রে শিক্ষক অভিভাবক সম্পর্কিত জাতীয় কর্তব্যের শ্রেণি পাঠপাঠনের বাইরে নির্ধারিত সময়ে উপস্থি‌তি, স্কুলের নিয়মকানুন মেনে চলা ইত্যাদি ক্ষেত্রেও অভিভাবকগণ যথাযথ ভূমিকা পালন করে থাকেন। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থী শুধু বিদ্যালয়ের শিক্ষা লাভ করে না, গৃহ পরিবেশ, সামাজিক পরিবেশেও সে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে। আমরা মুক্ত বুদ্ধিসম্পন্ন, যুক্তিবাদী, মানবতাবোধ সম্পন্ন আলোকিত মানুষ চাই। ছাত্র-ছাত্রীদের দেশ ও জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা লাভের মধ্য দিয়ে ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে তারা নিজেদের গড়ে তুলবে—এটাই কাম্য। Read More

Current Admissions

Graduate (Masters)

Undergraduate (Honours)

We are in Numbers at a glance

0

Student

0

Teachers

0

Staffs

News

All

Upcoming Events

All

There are no upcoming events at the moment..

Annual Performance Agreement